ভোলার শহীদ ও আহতদের সহযোগিতা করবে জুলাই ফাউন্ডেশন

এম লোকমান হোসেন, চরফ্যাশন (ভোলা)

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা জুলাই গণঅভ্যুত্থানে ভোলা জেলার শহীদের পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসা সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় সমন্বয়ক ও ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম।

সম্প্রতি ভোলা জেলার ৪৬জন শহীদের রাষ্ট্রীয় মর্যাদা, হত্যাকারীদের বিচার ও আহদের চিকিৎসার দাবি নিয়ে উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে সাক্ষাৎ করেন জাস্টিজ ফর জুলাই সংগঠনের সংগঠক ও ভোলা জেলা প্রতিনিধি শাহাদাত খন্দকার মঞ্জু ।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শহীদদের হত্যার বিচার চেয়ে মামলা করা বিষয়ে কথা বলেছেন। এবং জুলাই ফাউন্ডেশনের মাধ্যমে তথ্য সংগ্রহ করে প্রতিটি শহীদ পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের এক লক্ষ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করার আশ্বাস দিয়েছেন।

‘জাস্টিস ফর জুলাই’ কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাদাত খন্দকার মঞ্জু ভোলা জেলার সকল শহীদ পরিবার এবং আহতদের যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি শহীদদের মৃত্যুসনদ, আহতের চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র, জাতীয় পরিচয় পত্র ও জন্ম সনদের কপি নিয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগ করতে হবে ০১৭১৬ ৬৪৬৬১৯ নম্বরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top