বরগুনায় আদালতে হট্টগোল-পুলিশ সদস্যকে মারধর, আসামির কারাদণ্ড

বরিশাল জার্নাল ডেস্ক

বরগুনায় জামিন নামঞ্জুর হওয়ায় আদালতে হট্টগোল, বিচারককে অশোভন মন্তব্য এবং পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে বশির নামে এক আসামিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। পরে দণ্ডপ্রাপ্ত বশিরকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলার শুনানি চলছিল। মামলায় অস্থায়ী জামিনে থাকা আসামি বশিরের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আদালতে হট্টগোল করেন এবং বিচারক ও বিচারব্যবস্থা নিয়ে অশোভন মন্তব্য করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা বশিরকে আটক করতে গেলে তিনি তাদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এ সময় সিদ্দিক নামে এক পুলিশ সদস্যকে মারধর করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে তার এই রায় দেন বিচারক মো. আসাদুজ্জামান।

 

বরগুনা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন জানান, বশিরের জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর তিনি আদালতে হট্টগোল করেন। বিচারক ও বিচারব্যবস্থা সম্পর্কে অশোভন মন্তব্য করেন। পরে পুলিশ সদস্যরা তাকে থামাতে গেলে তিনি তাদের সঙ্গে মারধরে জড়িয়ে পড়েন। এ ঘটনায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top