তিনটি পথে ফ্যাসিস্ট ফিরে আসার দাবি আসিফ আকবরের

বরিশাল জার্নাল ডেস্ক

জুলাই মাস শুরু থেকেই ২০২৪ সালের সংগঠিত গণঅভ্যুত্থান ঘিরে সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। দেশের রাজনৈতিক পরিস্থিতি, গণঅভ্যুত্থানের তাৎপর্য এবং বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে মতামত দিচ্ছেন অনেকেই। সেই আলোচনায় এবার নিজের অবস্থান তুলে ধরলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন এই গায়ক।

সেখানে তিনি জুলাইকে ‘জেগে থাকার’ আহ্বান জানিয়ে দাবি করেন, ‘পতিত ফ্যাসিস্ট’ তিনটি খাতের মাধ্যমে ফিরে এসেছে। স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘জেগে থাকো জুলাই, অতি সন্তর্পণে পতিত ফ‍্যাসিস্ট ফিরে এসেছে তিনটি ছিদ্র দিয়ে, ১. মিডিয়া ২. স্পোর্টস ৩. কালচার।’ স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে শুরু হয় আলোচনা।

কেউ তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ ভিন্ন মতও দিয়েছেন। ফলে অল্প সময়ের মধ্যেই পোস্টটি নেটিজেনদের নজর কাড়ে। সামাজিক ও রাজনৈতিক নানা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত মতপ্রকাশ করে থাকেন আসিফ আকবর। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে তার খোলামেলা মন্তব্য প্রায়ই আলোচনার জন্ম দেয়।

‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে ধূমকেতুর মতো উদয় হয়েছিলেন আসিফ আকবর। অ্যালবামের শিরোনাম গানটি এ দেশের তরুণদের প্রিয় গান হয়ে উঠেছিল। ২০০১ সালের ২৯ জানুয়ারি ঢাকায় ও পরদিন ৩০ জানুয়ারি সারা দেশে ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশ পেয়েছিল। আসিফ আকবর একটা প্রজন্মের শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়। তার পুরোনো গানগুলো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মিলিয়ন মিলিয়ন ভিউ। তার গাওয়া গান কাভার করে এ প্রজন্মের অনেক শিল্পী প্রশংসা পাচ্ছেন।

এখনো নিয়মিত নতুন নতুন গান করছেন আসিফ, বের হচ্ছে তার মিউজিক ভিডিও। দেশ-বিদেশে স্টেজশো নিয়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পী। রাজনীতি নিয়েও সরব হতে দেখা যাচ্ছে শিল্পীকে। দেশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত দিচ্ছেন তিনি।

আমার দেশ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top