আগৈলঝাড়ায় পল্লী উন্নয়ন দিবসের র‌্যালি ও আলোচনা সভা

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া(বরিশাল)

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন (বিআরডিবি) অফিসের উদ্যেগে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চত্তরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিকের সভাপতিত্বে পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আমজাদ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক(ভারপ্রাপ্ত) হাফিজুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান আক্তারুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম শাহাদাত প্রমুখ।

পরে সুফলভোগীদের মাঝে বিনামুল্যে দুইশোটি গাছের চারা ও ম্যানেজার কমিশন ১৯ জন, ক্ষুদ্র ঋণ ৯ জন এবং এসএইম ঋণ ২ জনের মাঝে বিতরণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top