ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে : অ্যাডভোকেট ইয়ামিন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন বলেছেন, শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রমের ওপরই আধুনিক সভ্যতা গড়ে উঠেছে। শ্রমিকরাই দেশের উৎপাদন ব্যবস্থা সচল রাখার মূল শক্তি। অথচ দেশে অনেক ক্ষেত্রে শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ না করে অন্যায়ভাবে ছাঁটাই করা হচ্ছে, যা শ্রম আইনের পরিপন্থী। ইসলামে শ্রমিক ও মালিকের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা বলা হয়েছে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক পরিশোধের নির্দেশনা রয়েছে, যা বাস্তবায়ন করা হলে শ্রমিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে।

শুক্রবার (১মে ) সকালে মেহেন্দিগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি নূরে রাব্বী নাঈম ও সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজ আহমেদ।

এছাড়াও নানা আয়োজনের মধ্যে দিয়ে এ বছর বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।

বাকেরগঞ্জ উপজেলা

বাকেরগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মোস্তাকুর রহমান ও সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের বরিশাল জেলা উপদেষ্টা মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।

গৌরনদী উপজেলা
গৌরনদী উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের গৌরনদী উপজেলা সভাপতি মোঃ সেলিম সরদার ও সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের বরিশাল জেলা সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।

হিজলা উপজেলা
হিজলা উপজেলায় প্রায় দুই শতাধিক ভ্যান নিয়ে বর্ণাঢ্য ভ্যান র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান ও সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের বরিশাল জেলা অর্থ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম ইউসুফ।

উজিরপুর উপজেলা
উজিরপুর উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের উজিরপুর উপজেলা সভাপতি মোঃ আলাউদ্দিন ও সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল খালেক।

মুলাদী উপজেলা

মুলাদী উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের মুলাদী উপজেলা সভাপতি মোঃ আলাউদ্দিন প্যাদা ও সঞ্চালনা করেন উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের উপজেলা উপদেষ্টা মাওলানা মোর্শেদ আলম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top