ঝালকাঠি প্রতিবেদক
ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া মেহেরুন্নেছা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার লেলিন বালা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আঃ জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসের শামিম আল মামুন ও প্রধান শিক্ষক মোসাম্মদ রীনা আক্তার।
আলোচনায় বক্তারা তারুণ্যের শক্তি, ঐক্য ও সম্ভাবনা, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে করণীয়, ডেঙ্গু প্রতিরোধ, মানবপাচার, মাদক ও অপরাাজনীতি রোধ, সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ এবং আত্মহত্যা প্রতিরোধের বিষয়ে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি অনুষ্ঠানের রেজিস্ট্রেশন বিষয়ক তথ্যও তুলে ধরা হয়।
নারী সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন।




