মির্জাগঞ্জ (পটুয়াখালী)সংবাদদাতা
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে মজুতকৃত ১৭১ কেজি ইলিশ মাছসহ একটি ডিপ ফ্রিজ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কাকড়াবুনিয়া গ্রামের মোঃ মোখলেচ মৃধার ঘর থেকে মজুতকরা ইলিশ মাছ জব্দ করে।
এ সময়ে ঘরে কাউকে পাওয়া যায়নি। পরে জব্দকৃত ইলিশ মাছগুলো বিভিন্ন ইয়াতিমখানায় বিতরণ করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার বলেন, ইলিশ সংরক্ষণ অভিযান- গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ মা ইলিশ ও ইলিশ সম্পদ রক্ষায় প্রতিদিনই অভিযান পরিচালনা করা হচ্ছে।




