মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ আবুল বাসার মোকলেচের নেতৃত্বে একটি বর্নাঢ্য র্যালি বের করে।
র্যালিটি উপজেলা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার সুবিদখালী কলেজ মাঠে গিয়ে শেষ হয় এবং পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মোঃ মিতু রহমান প্রিন্স, মোঃ মাইনুল ইসলাম শাহিন, মোঃ আতিকুর রহমান সোহাগ, মোঃ আবুল খায়ের মৃধাসহ উপজেলা ছাত্রদলের, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের ছাত্রদলের নেতৃবৃন্দ।




