উত্তম গোলদার : পটুয়াখালীর মির্জাগঞ্জের ঝাটিবুনিয়ায় জুলাই স্মৃতি বিজয় দিবস শর্টবার ফুটবল টুর্নামেন্টের এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ঝাটিবুনিয়া মুজাফ্ফর ইসাহাক মাধ্যমিক বিদ্যালয় মাঠে ঝাটিবুনিয়া আলহাজ্ব মুজাফ্ফর হোসেন হাওলাদার স্মৃতি পাঠাগারের আয়োজনে এই টুর্নামেন্টে ২০টি দল অংশ নেয়।
৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ফাইনালে বন্ধু মহল ও ’২৪ ব্যাচ দল প্রতিদ্বন্দ্বিতা করে। তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষে টাইব্রেকারে চুড়ান্ত জয় পায় ’২৪ ব্যাচ দল। ঝাটিবুনিয়া আলহাজ্ব মুজাফ্ফর হোসেন হাওলাদার স্মৃতি পাঠাগার ও দারিদ্র বিমোচন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিজানুর রহমান সোহেলের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ নাশির হাওলাদার, যুগ্নআহবায়ক মোঃ সুজন হাওলাদার, বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মাঃ সাইফুল ইসলাম সিয়াম, ক্রীড়া সংগঠক প্রভাষক মোঃ জসিম উদ্দিন সজিব সিকদার, এ্যাডভোকেট মোঃ বিপ্লব কুমার ঘােষ ও সহকারী শিক্ষক মোঃ ফিরোজ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।




