বরিশালে হামের উপসর্গে চার মাসের শিশুর মৃত্যু

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও দুই শিশু। এ নিয়ে বিভাগে হামের উপসর্গ ও আক্রান্ত ২২ শিশুর মৃত্যু হয়েছে।

সবশেষ দুই শিশুর মৃত্যুর তথ্য মঙ্গলবার সকালে নিশ্চিত করেছে হাসপাতালের প্রশাসনিক শাখা। এর মধ্যে চার মাসের হুজাইফা বরিশালের বানারীপাড়া উপজেলার মো. সালাউদ্দিনের মেয়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তিন দিন আগে। আরেকজন বরগুনার তালতলীর মো. নাঈমের ১৩ মাসের ছেলে আব্দুল্লাহ। হাসপাতালে তার চিকিৎসা চলছিল গত ৬ এপ্রিল থেকে।

‘জ্বরে আক্রান্ত আমার ছেলেকে নিয়ে মাসখানেক আগে হাসপাতালে ভর্তি হই। একটু সুস্থও হয়ে উঠেছিল। তিন-চার দিন আগে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গত রাতে আমার আব্দুল্লাহ আমাদের ছেড়ে চলে গেছে’— শিশুসন্তান হারিয়ে দিশেহারা বরগুনার নাঈম।

হাসপাতালে এখন হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ১৬৩ শিশু। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি ৫৫ জন। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১ হাজার ২২ শিশুরোগী।

‘হাম উপসর্গ বা আক্রান্ত হয়ে ভর্তি হওয়া শিশুদের আমরা যথাসাধ্য চিকিৎসা দিচ্ছি। সাধারণ মানুষ সচেতন হলে এই রোগ থেকে দ্রুত বাঁচা যাবে’— বলছেন শের-ই-বাংলা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনির।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডলের তথ্য, গত জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বিভাগে ২ হাজার ৭৯৬ রোগীর হামের উপসর্গ দেখা দিয়েছে। বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৪১৬ রোগী চিকিৎসা নিয়েছেন। আগামীর সময়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top