মনপুরায় নানা কর্মসূচিতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 

মো. মহিব্বুল্যাহ(ইলিয়াছ), মনপুরা : ভোলার মনপুরায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ৮ টায় মনপুরা উপজেলার বিএনপির কার্যলয়ের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে সেখান থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি সদর রোড হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির  কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে ছাত্রদলের বিভিন্ন ইউনিট পৃথক পৃথক শোভাযাত্রা নিয়ে উপজেলা বিএনপির কার্যলয়ের সামনে জড়ো হয়।

আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান উদ্বোধন করেন মনপুরা উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার ও মনপুরা উপজেলা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ইকরাম কবির।

পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং সকাল ১১ টায় মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রক্তদান কর্মসূচি পালিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top