সাংবাদিক মুন্নার দাদির ইন্তেকাল

দৈনিক সমকাল ও নিউ নেশনের বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং বিমানবন্দর থানা প্রেসক্লাবের সভাপতি আহমেদ মুন্নার দাদি মোসম্মৎ আনোয়ারা বেগম (৯০) বার্ধক্যজনিত কারণে সোমবার দুপুর ১২টায় ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি বাবুগঞ্জের ক্ষুদ্রকাঠী নিবাসী মরহুম আবদুল হামিদ মোল্লার স্ত্রী এবং সোনালী ব্যাংকের সাবেক ম্যানেজার আনসার উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক মাহবুব আলম ও ব্র্যাকের ম্যানেজার নাজমুল আলম মাসুমের রত্নগর্ভা মা। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার বাদ এশার বাবুগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদ চত্ত্বরে মরহুমার দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে খানপুরা পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আহমেদ মুন্নার দাদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, সেক্রেটারি আরিফুর রহমান নয়ন, সাবেক সেক্রেটারি শফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top