আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে এইচপিভি টিকাদান উপলক্ষে উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকদের নিয়ে এডভোকেসি ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় আয়োজিত সভায় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস ডাঃ গোলাম মোর্শেদ সজিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাফিউল আলম, আগৈলঝাড়া উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রী, মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচএম মাসুম, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আকাশ মাহামুদসহ অনেকে।




