শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)
`দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে পালিত হয়েছে জাতীয় যুব দিবস।
শুক্রবার সকালে জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষ্য একটি শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, সহ সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আকাশ মাহমুদ, প্রকাশনা সম্পাদক তাসদীদ হায়দার সাজিত সহ আরো অনেকে।
এ সময় যুব উন্নয়নের প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে এক লক্ষ টাকা করে ২৩ জনের মাঝে ঋণ বিতরণ এবং ৩০ জনের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয় ।




