মেহেন্দিগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষাশিবির

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সরকারি পাতারহাট মুসলিম মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে শনিবার।

উপজেলা আমির মাওলানা শহীদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন এর সঞ্চালনায়  অনুষ্ঠিত কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ইক্বরা ফাউন্ডেশন এর চেয়ারম্যান ব্যারিষ্টার ইমরান হোসাইন, শিক্ষাবিদ, মিডিয়া ব্যাক্তিত্ব ড. সাইফুল ইসলাম রফিক, জেলা জামায়াতের নায়েবে আমির মাষ্টার আব্দুল মান্নান,জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য সাইফুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছগির বিন সাঈদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা সভাপতি অ্যাড. জহির উদ্দিন ইয়ামিন। জেলা যুব বিভাগের সভাপতি নুরুল হক সোহরাব এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মাওলানা জহিরউদ্দিন, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, হিজলা থানা আমির মাওলানা নুরুল আমিন, কাজিরহাট থানা আমির মাওঃ আবুল হোসাইন, বরিশাল সদর উপজেলা আমির মাওঃ সফিউল্লাহ তালুকদার, শিবিরের সাবেক জেলা সভাপতি কাওসার হোসাইন , প্রেসক্লাব সভাপতি আঃ রাজ্জাক, শিবিরের জেলা সেক্রেটারী আকবর হোসাইন প্রমুখ।

বক্তারা বর্তমান পরস্থিতিতে জামায়াতে ইসলামীর কর্মীদের করণীয় বিভিন্ন দিক আলোচনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top