বাবুগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক

বাবুগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ২০২৫-২৬ চক্রের উপকার ভোগী নির্বাচনের লক্ষ্যে উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বাবুগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে বুধবার সকাল ১১ ঘটিকায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার সৈয়দা ফারহিন তামান্না, দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন রহমতপুুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ তারিকুল ইসলাম চৌধুরী, মাধবপাশা ইউনিয়ন পরিষদের সচিব বাশার শিহাব, বাবুগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top