বাবুগঞ্জে দুগ্ধ সমবায় সমিতির মতবিনিময়

বাবুগঞ্জ প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জে সমবায় অধিদপ্তরাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের সমিতির সদস্যসদের সাথে প্রকল্প পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অক্টোবর রবিবার দুপুরে উপজেলা সমবায় অফিস সভাকক্ষে সমবায় কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক ও প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উপসহকারী নিবন্ধক মো: আমিনুল ইসলাম ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেদারপুর দুগ্ধ সমবায় সমিতির সভাপতি শাহাদাত হোসেন, জাহাঙ্গীরনগর দুগ্ধ সমবায় সমিতির সভাপতি বাকিউররহমান । উপস্থিত ছিলেন সহকারী পরিদর্শক আফজাল হোসেন পিন্টু, ছালমা আক্তার ছাড়াও সমিতির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই প্রকল্পটি সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মাধ্যমে বাবুগঞ্জের সমিতিভুক্ত প্রান্তিক খামারিদের সহায়তা প্রদানের মধ্য দিয়ে এই অঞ্চলের দুগ্ধ ঘাটতি পুরণের চেষ্টা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top