আগৈলঝাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালন

শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)

‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দফতরের কর্মকর্তা মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) উম্মে ইমামা বানিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা অধিদফতরের কর্মকর্তা মোসাম্মৎ দৌলাতুন্নেছা নাজমা ,উপজেলা আনসার কর্মকর্তা আয়েশা আক্তার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক আকাশ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ রায়, প্রকাশনা সম্পাদক তাশদীদ হায়দার সাজিদ,  উপজেলার অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের অনেক ভূমিকা রয়েছে। দুর্যোগপূর্ণ জেলায় সাইক্লোন সেন্টার নির্মাণের কারণে ঝড় এবং বন্যার সময় সাধারণ জনগণ আশ্রয় নিতে পারে বলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top