বরিশাল মহানগর বিএনপির নেতৃত্বে ফারুক-জিয়া

ঢাকা মহানগর উত্তরসহ চারটি মহানগর ও ছয়টি জেলায় কমিটি অনুমোদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৪ নভেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কমিটি, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনোনীত হয়েছেন মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব মো. জিয়াউদ্দিন শিকদার জিয়া। 

অন্যান্যের মধ্যে আছেন :

আফরোজা খানম নাসরীন, যুগ্ম আহবায়ক
মোঃ জসিম উদ্দিন খান, যুগ্ম আহবায়ক
মোঃ আল আমিন, যুগ্ম আহবায়ক
আবু মুসা কাজল, যুগ্ম আহবায়ক
আব্দুল হালিম মৃধা, যুগ্ম আহবায়ক
মোঃ সাজ্জাদ হোসেন, যুগ্ম আহবায়ক
জহিরুল ইসলাম, লিটু যুগ্ম আহবায়ক
মাহফুজুর রহমান মাফুজ, যুগ্ম আহবায়ক
ড. আবুল কালাম আজাদ, যুগ্ম আহবায়ক

৪৩ সদস্য বিশিষ্ট বরিশাল মহানগর কমিটিতে ৩২ জন  রয়েছেন সদস্য হিসেবে।

এছাড়া ঢাকা মহানগর উত্তরে আমিনুল হককে আহ্বায়ক এবং মোস্তফা জামানকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন করা হয়েছে। ৫ সদস্যের কমিটিতে যুগ্ম আহ্বায়করা হলেন- মোস্তাফিজুর রহমান সেতু, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক।

চট্টগ্রাম মহানগরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে এরশাদ উল্লাহকে। আর সদস্য সচিব করা হয়েছে নাজিমুর রহমানকে। যুগ্ম আহ্বায়করা হলেন- মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন প্রমুখ।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top