অধ্যাপক আবদুল জব্বার জেলা জামায়াতের আমির পুনঃনির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

আগামী ২০২৫-২০২৬ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল আমির পুনঃনির্বাচিত হয়েছেন অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে অনুষ্ঠিত ভোট গ্রহণে তিনি নির্বাচিত হন।

বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান উক্ত ফলাফল ঘোষণা করেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর-২০২৪খ্রি. তারিখে বরিশালে অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে বরিশাল জেলার সদস্য (রুকন) গন ২০২৫-২০২৬ সেশনের জন্য জেলা আমির নির্বাচনে ভোট প্রদান করেন। কেন্দ্র থেকে পাঠানো প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারে পুরুষ ও মহিলা রুকনরা ভোট প্রদান করেন।

প্রসঙ্গত, জামায়াতের সকল ধরনের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তিই নির্বাচিত হন। জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনো প্রার্থী থাকেন না। কেউ পদের জন্য আকাঙ্ক্ষী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন।

অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের থানা, জেলা ও মহানগরী পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ন পদে এবং সর্বশেষ ছাত্রশিবিরের কেন্দ্রীয় অর্থ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি জামায়াতের থানা ও জেলা পর্যায়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে ২০০৯ সালে বরিশাল পূর্ব জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য নির্বাচিত হয়ে ২০২২সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং ২০২৩-২০২৪ সেশনে অবিভক্ত  বরিশাল জেলার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য নির্বাচিত হন।

তিনি বরিশাল শহরের একটি স্বনামধন্য বেসরকারী (এমপিওভূক্ত) কলেজে অধ্যাপনা পেশায় নিয়োজিত আছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top