মো.হারুন অর রশিদ মিঠু, গাইবান্ধা
আল আকসা মঞ্চের আয়োজনে গাইবান্ধা শহরের রেল স্টেশনের পিছনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান শহীদ ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
২১ অক্টোবর বাদ যোহরে অনুষ্ঠিত গায়েবানা জানাজার আগে দেয়া বক্তব্যে শহীদের সংগ্রামী জীবন ও ফিলি|স্তিনি মুক্তি আন্দোলনে তার অমরণ লড়াই এর ইতিহাস তুলে ধরেন গাইবান্ধা আল আকসা মঞ্চের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি রুম্মান ফেরদৌস, আল আকসা মঞ্চের সদস্য সচিব সোহানুর রহমান সোহান প্রমুখ।
গাইবান্ধা আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রুহুল আমিন রাজুর ইমামতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়।




