আওয়ামী লীগ কর্মীর হাতে মাছ ব্যবসায়ী খুন

মো.হারুন অর রশিদ মিঠু, গাইবান্ধা প্রতিনিধি

স্থানীয় আওয়ামী লীগ কর্মীর মাছ চাষ প্রকল্পে মন্দির থেকে বৈদুতিক লাইন নেয়া নিয়ে বিরোধের জের ধরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় শ্রী ধাম নামের এক মাছ ব্যবসায়ীকে  পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০ টার টার দিকে বোনারপাড়া বাজারের মাছের আড়তে এ ঘটনা ঘটে। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সোহেল রানা হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সোহেল রানা জানান, বৈদুতিক লাইন নেয়ার বিরোধের জেরে হত্যার ঘটনা ঘটেছে । এই ঘটনা তদন্তপূর্বক জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেন । তিনি জানান সাংবাদিকদের জানান, আমরা বিষয়টি তদন্ত করছি । তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নিবো ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top