নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী মুুলাদী উপজেলা শাখার উদ্যোগে কর্মসংস্থান তৈরির লক্ষ্যে একটি পরিবারে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপজেলার চরকালেখান ইউনিয়ন নিবাসী মোঃ আবুল বাসার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সন্তান ও স্ত্রী রেখে মারা গেলে তার পরিবারের মধ্যে এ সেলাই মেশিন ও অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর। আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা আমির মাওলানা মোঃ আবু ছালেহ, চরকালেখান ইউনিয়ন আমির মাওলানা মোঃ আব্দুল খালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।




