পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চান সালমান

বরিশাল জার্নাল ডেস্ক

পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চাইছেন সালমান খান। বুধবার ‘সিকান্দার’- এর প্রচারে গিয়ে বলিউড সুপারস্টার জানালেন, সরকার ছাড়পত্র দিলেই একসঙ্গে কাজ হবে। কিন্তু বছর খানেক ধরেই ভারতীয় বিনোদুনিয়ায় পাকিস্তানী শিল্পীদের নিষিদ্ধ করে দিয়েছে সিনে সংগঠন। তবে সুপ্রীম কোর্টের রায়ে শাপমোচন ঘটলেও তারপর আর সেভাবে কোন পাক শিল্পীকে এদেশের সিনেজগতে কাজ করতে দেখা যায়নি।

‘উরি’ হামলার পর থেকেই পাকিস্তানের শিল্পীরা ভারতে নিষিদ্ধ। বলিউডে একসময়ে চুটিয়ে কাজ করেছেন রাহাত ফাতেহ আলি খান, আতিফ আসলাম থেকে ফাওয়াদ খান, মাহিরা খানের মতো একাধিক শিল্পীরা। তবে পুলওয়ামা কাণ্ডের পর বলিউড বা ভারতীয় বিনোদুনিয়ায় পাকিস্তানী শিল্পীদের উপর নিষেধাজ্ঞা আরও কড়া হয়েছে।

ফিল্ম সংগঠনের কড়া নির্দেশে পাকশিল্পীদের প্রবেশ ভারতে নিষিদ্ধ। তবে এবার সালমান খান জানালেন, তিনি পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চান। তবে শর্ত একটাই! যদি কেন্দ্রীয় সরকার অনুমতি দেয়, তবেই। এ প্রসঙ্গে সালমান আরও বলেন, আগে দেশের সরকারের তরফ থেকে ছাড়পত্র পাওয়া যাক। পাক শিল্পীদের ভারতের আসার ভিসা দিক সরকার। আমি তো ওদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। কারণ ওরাও শিল্পী, সন্ত্রাসবাদী নন। তাই সরকার ছাড়পত্র দিলেই পাকিস্তানি শিল্পীদের সঙ্গে কাজ করতে চাই।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top