বাকেরগঞ্জে নাসির জোমাদ্দারের উদ্যোগে ইফতার মাহফিল

 

নিজস্ব প্রতিবেদক : কমিউনিটি পুলিশ বরিশাল জেলা উপদেষ্টা ও বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নাসিরউদ্দিন জোমাদ্দারের উদ্যোগে এক ইফতার ও দোয়া অনুষ্ঠান বৃহস্পতিবার বাকেরগঞ্জ থানা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল হোসেন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার সব মজলিসে শূরা ও কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম (আল আমিন) প্রমুখ।

এছাড়াও স্থানীয় রাজনীতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top