নিজস্ব প্রতিবেদক
অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল বরিশাল জার্নালের উদ্যেগে কর্মরত সাংবাদিকদের নিয়ে ২৭ মার্চ নগরীর নিজস্ব কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জার্নালের সম্পাদক বায়েজীদ আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন সূচনা সাংস্কৃতিক সংসদের সেক্রেটারি ও মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল ইসলাম সাঈফী, মো রুহুল আমীন সবুজ, মোস্তাফিজুর রহমান।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রতিনিধি মো শফিকুল ইসলাম, মো নাঈম, উজিরপুর উপজেলা প্রতিনিধি আল আমিন সরদার, বানারীপাড়ার সাংবাদিক মো মাহমুদ, আসিফুল ইসলাম, মো নোমান, ফয়সাল, বাবুগঞ্জ থেকে ইন্জিনিয়ার মাসুম বিল্লাহ, মো তানভীর শামিম, মো জালাল উদ্দীন মুলাদী উপজেলার প্রতিনিধি মো আবু সায়েম, ইব্রাহিম হোসেন। কাজিরহাট থেকে রিয়াজুল ইসলাম । সদর থেকে আবুল বাসেত সিয়াম , বাকেরগন্জ থেকে মো আল আমিন হোসাইন , মো খলিলুর রহমান, মো রুহুল আমীন প্রমুখ।




