তজুমদ্দিনে জাতীয় সমবায় দিবস উদযাপন

আ.আহাদ, তজুমদ্দিন (ভোলা)

‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ভোলার তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে । সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমবায় দিবসের কার্যক্রম শুরু হয়।

বেলা ১১টায় একটি র‌্যালী বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা সমবায় কর্মকর্তা আবু সাইদ আব্দুল্লাহ আল রুমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ। তিনি সমবায় ঋণ সংক্রান্ত দিকনির্দেশনামূলক কথা বলেন।

উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মো. আলাউদ্দিন সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রেসক্লাব আহবায়ক ফখরে আজম পলাশ, শিক্ষক প্রতিনিধি গাজী আব্দুল জলিল, শতদল মহিলা সমবায় সমিতির সভানেত্রী রুমা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top