হিজলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হিজলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হিজলা উপজেলা শাখার উদ্যোগে নানা কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা। রবিবার সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গণে যুবদল আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে সভাপতিত্ব করেন হিজলা উপজেলা যুবদলের আহবায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন।

মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল গাফফার তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জহির রায়হান, হিজলা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজল, সদস্য সচিব মোহাম্মদ দুলাল সরদার, ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ মহসিন সিকদার, সদস্য সচিব মাইনুল হাসান সম্রাট প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন হিজলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখা যুবদলের নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন হিজলা উপজেলা যুবদলের সদস্য সচিব আমির বাঘা ও সিনিয়র যুগ্ম আহবায়ক মতিন তালুকদার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top