শরিকল বন্দর কমিটি : হেদায়েত মৃধা সভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

বরিশালের গৌরনদী উপজেলার শরিকল বাজার হাট কমিটির নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন মো. হেদায়েত হোসেন মৃধা। ভোট গণনা শেষে তিনি ১৬৬ ভোট পেয়ে বিজয় লাভ করেন, যা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ ভোট বেশি। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১৬২ ভোট পেয়েছেন। এছাড়া সেক্রেটারি হয়েছেন তৌহিদুর রহমান লিমন এবং কোষাধ্যক্ষ হয়েছেন কৌশিক হাসান রাফি।

নির্বাচিত সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা আমির মাওলানা আল আমিন হোসাইন ও সেক্রেটারি মো বায়জিদ শরিফ।

নবনির্বাচিত সভাপতি মো. হেদায়েত হোসেন মৃধা শরিকল বন্দর কমিটির প্রাক্তন সভাপতি মরহুম আব্দুল লতিফের পুত্র। নির্বাচনে বিজয়ী হয়ে তিনি তার পিতার আদর্শ ও উত্তরাধিকার হিসেবে হাট কমিটিকে সেবা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তার ভাষায়, আমার পিতার নীতির অনুসরণে আমি এই দায়িত্ব পালন করতে চাই এবং হাট কমিটিকে আরো উন্নত ও সুষ্ঠু পরিচালনার দিকে এগিয়ে নিতে চাই।

নির্বাচনে এই বিজয় হেদায়েত হোসেন মৃধার প্রতি এলাকাবাসীর আস্থা ও ভালোবাসার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। তিনি এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় শরিকল বাজার হাটের উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top