নিজস্ব প্রতিবেদক
উজিরপুর উপজেলার জামায়াতে ইসলামী উদ্যোগে কমী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।
উজিরপুর উপজেলার আমির হাফেজ কাওসার হোসাইন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল খালেকের পরিচালনায় শিক্ষা শিবিরে আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোশাররফ হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজম খান, অধ্যাপক সাইফুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, বরিশাল মহানগর জামায়াত নেতা অধ্যাপক আনোয়ার হোসেন।
সকাল নয়টায় দারসুল কুরআন এর মধ্য দিয়ে শুরু হয় শিক্ষাশিবির। এতে কোরআনের দারস পেশ করেন জামায়াতে ইসলামী বরিশাল জেলার সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।
আরো উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন খান, জামায়াতের উপজেল সহকারি সেক্রেটারি মোঃ খোকন সরদার।
পৌর আমির আল আমিন সরদার, অধ্যক্ষ মাওলানা সিদ্দিকুর রহমান , মাওলানা আবু তালেব শহিদ, মো আনোয়ার হোসাইন, অধ্যাপক আফতাব হোসেন, মাওলানা আলাউদ্দিন , জুলফিকার জামান, মো আব্দুর রহিম প্রমুখ।




