লালমোহনে ছাত্র আন্দোলনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মোঃনাঈম, লালমোহন (ভোলা )

ভোলার লালমোহনে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে এইচএসসি ও আলিম উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সংগঠনের লালমোহন উপজেলা সভাপতি মোঃ রাজিবুল ইসলামের সভাপতিত্বে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে লালমোহন উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসা থেকে এবছর কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের  সংবর্ধনা প্রদান করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে মোঃ রাজিবুল ইসলাম বলেন, আজকের বাংলাদেশকে বিশ্বের সাথে সমানতালে এগিয়ে যেতে ছাত্র সমাজের সবচেয়ে বেশি ভুমিকা রাখতে হবে। ছাত্র জনতার জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও জনকল্যাণমুখী কাজের মাধ্যমে অগ্রণী ভুমিকা রাখতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জিপিএ ৫ প্রাপ্ত  কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top