মনপুরায় নানা কর্মসূচিতে জাতীয় যুব দিবস পালন

মোঃ মহিব্বুল্যাহ (ইলিয়াছ), মনপুরা (ভোলা) প্রতিনিধি

শুক্রবার ১লা নভেম্বর পালিত হয়েছে জাতীয় যুব দিবস।  এ উপলক্ষে ভোলার মনপুরা  উপজেলায় নানা কর্মসূচি আয়োজন করা হয়েছিল। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবকদের মধ্যে সনদ বিতরণ।

উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মোঃ সাইদুজ্জামান, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সৃজন সরকার, সমবায় অফিসার মোঃ নাছির উদ্দিন,মনপুরা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ইউছুফ মিয়া, হাজির হাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,তথ্য প্রযুক্তির উন্নত ব্যাবহারের মাধ্যমে বেকার যুবকদের নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা সম্ভব। তিনি যুব উন্নয়ন বিভাগ থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার অহবান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সফল উদ্যোক্তা মোঃ মহিব্বুল্যাহ ও আবদুল গফুর।

প্রধান অতিথি বক্তব্যের শেষে প্রশিক্ষত যুবদের মাঝে মৎস প্রশিক্ষণ সনদ বিতরন করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম বলেন, আমরা মনপুরায় মৎস চাষ, শাকসবজি চাষ, গবাদি পশু পালনসহ মোট ৪০টি ট্রেডে ট্রেনিং করিয়ে থাকি। এভাবেই যুব অধিদপ্তর অসংখ্য বেকার যুবকদের কর্মসংস্থান করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top