প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানের একমাত্র কন্যা নুসহাত জেরিন মুনার স্বামী মোঃ রেজাউল ইসলাম ( তুস্ক) শনিবার সকাল ১০টায় নিজ বাড়ি নওগাঁ জেলায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মো রেজাউল করিমের দুই কন্যা সন্তান কানাডায় থাকায় আগামী সোমবার বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও রুহের মাগফিরাত কামনা করছেন চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, কাজলখান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো শাহজাহান , সহকারী শিক্ষক মাওলানা আজিজুল হক, বিএনপি নেতা মো পারভেজ খান।




