তারেক রহমান সাম্যের বাংলাদেশ গড়তে চান : জহির উদ্দিন স্বপন

গৌরনদী প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন বলেছেন, আমাদের নেতা তারেক রহমান একটি সাম্যের বাংলাদেশ গড়তে চান। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই না। আমরা এমন একটি রাষ্ট্র চাই যা সকল ধর্মের নাগরিকদের অধিকার নিশ্চিত করবে।

জহির উদ্দিন স্বপন আরো বলেন, আমাদের নেতা তারেক রহমান তার ৩১ দফা রাষ্ট্র মেরামতের ঘোষণায় এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমরা চাই, আপনারা আমাদের নেতার এ আকাঙ্খা বাস্তবায়নে তাকে সকল প্রকার সহয়তা দিবেন।

বৃহস্পতিবার সকালে  নিজ নির্বাচনী এলাকা বরিশাল-১ আসনের অধীন গৌরনদী উপজেলা ও পৌরসভাধীন ইমাম-মুয়াজ্জিন-মাদ্রাসা শিক্ষকসহ আলেম সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এই বিএনপি নেতা বলেন, সমাজ গঠনে আলেমদের ভূমিকা অপরিসীম। আপনারা সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় বেশী উদ্যোগী হোন। মানুষের মধ্যে নৈতিক মুল্যবোধ জাগ্রত করুন। আপনাদের সহয়তায় মানুষের মধ্যে নৈতিক মুল্যবোধ জাগ্রত হলে তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।

বৃহস্পতিবার বেলা ১১টায় গৌরনদী উপজেলা অডিটরিয়ামে ‘ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে সমাজ পূনর্গঠনে গৌরনদী উপজেলা ও পৌরসভাধীন ইমাম-মুয়াজ্জিন-মাদ্রাসা শিক্ষকসহ আলেম সমাজের ভূমিকা র্শীর্ষক’ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।  সভায় উপজেলার শীর্ষস্থানীয় আলেম-ওলেমাসহ দুই হাজারের বেশি মসজিদের ইমাম-মুয়াজ্জিন এবং মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীর উপস্থিত ছিলেন।

টরকী বন্দর বাইতুল ফালাহ্ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রহমাত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী থানা জামে মসজিদের পেশ ইমাম ও রাশিদিয়া ইমদাদুল উলুম কওমী মাদ্রাসার মোহতামিম মাওলানা ক্বারী আব্দুল আজিজ পীর সাহেব, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, মাহিলাড়া কওমী মাদ্রাসার মোহতামিম মাওলানা ক্বারী আঃ আজিজ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হযরত মাওলানা মুফতি আঃ হালিম,

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক ও সাব রেজিষ্ট্রি অফিস জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হাকিম, কাছেমাবাদ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা মোঃ মনিরুল ইসলাম, ইমাম সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা বজলুর রহমান, আল-হেলাল ইসলামীয়া দাখিল মাদ্রাসার মাওলানা মোঃ শাহাদাৎ হোসেন, জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা কমিটির আহবায়ক ও জাতীয় ইমাম সমিতির সদস্য মাওলানা মোঃ গিয়াস উদ্দিন, সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও জাতীয় ইমাম সমিতি গৌরনদী পৌর কমিটির সভাপতি মাওলানা মোঃ মহিউদ্দিন খান, চাঁদশী কওমী মাদ্রাসার মোহতামিম মাওলানা মোঃ বাঈজিদ আহাম্মেদ, টরকী বন্দর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাসানুজ্জামান, বার্থী কওমী মাদ্রাসার মোহতামিম মুফতি মোঃ আমিনুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরাম গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুহিবুল্লাহ্ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top