শফিকুল ইসলাম, আগৈলঝাড়া
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বি এইচ পি একাডেমীর হলরুমে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন এর আমন্ত্রণে ‘ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে সমাজ পুনর্গঠনে আগৈলঝাড়া উপজেলাধীন ইমাম মোয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক সহ আলেম সমাজের ভূমিকা’ বিষয়ে মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ। এ সময় আলেমগণ তাদের বক্তব্যে বলেন, বিগত সরকারের আমলে তারা কোন কথা বলতে পারেননি। বিভিন্ন সময় হামলা মামলার শিকার হন।
জহিরউদ্দিন স্বপন তার বক্তব্যে বলেন, আলেমরা এখন স্বাধীন। দেশকে এগিয়ে নিতে আলেমদের ভূমিকা রাখার জন্য তিনি আহ্বান জানান।
মতবিনিময় সভার উপস্থাপনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহমেদ পান্না। অনুষ্ঠানের আয়োজক ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হাফিজ সিকদার, যুগ্ন আহবায়ক শাহ মোঃ বখতিয়ার, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া, যুগ্ন আহবায়ক আবুল মোল্লা, যুগ্ন আহবায়ক এনায়েত হোসেন খান মনু, সদস্য ইউনুস আলী ফকিরসহ অনেকে।




