বরিশাল জার্নাল ডেস্ক
আনচেলত্তির মতে, বিশ্বকাপ দলে সুযোগ পেতে হলে আগামী দুই মাসে নিজের ফিটনেস ও পারফরম্যান্স প্রমাণ করতে হবে নেইমারকে। পুরোপুরি ফিট এবং ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারলেই কেবল ২৬ সদস্যের দলে জায়গা পাবেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই তারকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘নেইমার অসাধারণ প্রতিভা।
তিনি আরো জানান, ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এবং কোচিং স্টাফ নেইমারের অগ্রগতি পর্যবেক্ষণ করছে।
ফ্রান্সের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচে গ্যালারিতে সমর্থকদের মুখে নেইমারের নাম শোনা গেলেও আনচেলত্তি বিষয়টি গুরুত্ব দিতে চাননি।
উল্লেখ্য, বিশ্বকাপে ব্রাজিল রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।




