মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি : ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে বানারীপাড়া উপজেলা পরিষদ চত্বর মাঠে পৌর কাপ ব্যাডমিন্টন টুর্নামন্টের ১ম আসরের আয়োজন করেছেন বানারীপাড়ার স্বেচ্ছাসেবী সংগঠন যুব সেবা টিম।
উদ্বোধনী খেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বনাম বানারীপাড়া থানা’র তুমূল লড়াইয়ে ২-১ সেটের ব্যবধানে বানারীপাড়া থানা বিজয় অর্জন করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিমের অধিনায়ক দায়িত্ব পালন করেন ডাঃ মোঃ ফখরুল ইসলাম মৃধা এবং বানারীপাড়া থানা টিমের অধিনায়কের দায়িত্ব পালন করেন অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা।
ক্রীড়াপ্রেমী পৌর জামায়াতের আমির কাওসার হোসাইনের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বানারীপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএইচ মোঃ ফখরুল ইসলাম মৃধা , উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত, সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুস সালাম, ইসলামী আন্দোলনের পৌর সভাপতি জালিস আহমেদ মৃধা, ইসলামী ছাত্রশিবির বানারীপাড়া উপজেলা সভাপতি মোঃ আরিফুল ইসলাম সহ আরো অনেক ছাত্র নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা পরিচালনা ও শৃঙ্খলা কমিটির সদস্য ছিলেন মোঃ নুরুজ্জামান মিঠু, মাহমুদুল হাসান, আবুল কালাম, হাসিবুল ইসলাম, রাকিব, রায়হান, মাহির, পলাশ।




