নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার সন্ধ্যা ৬ টায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী হিজলা উপজেলার যুব বিভাগের উদ্যোগে কমিটি গঠন উপলক্ষ্যে উপজেলা সদরস্থ শহীদ বাকিউল্লাহ স্মৃতি পাঠাগার মিলনায়তনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ ইয়াছিন হেলাল এর সভাপতিত্বে ও মোঃ মিনহাজুল আলম মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগের বরিশাল জেলার সাবেক সেক্রেটারি মোঃ মুজাহিদুল ইসলাম ইউসুফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজলা উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন, আইবিডব্লিউএফ এর উপজেলা সভাপতি ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহান শাহ চৌধুরী শামু, শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমান ও উপজেলা সেক্রেটারী মো: জাহাংগীর হোসেন, কাজীর হাট থানা যুব বিভাগের সভাপতি মোঃ জামাল উদ্দিন। বক্তব্য রাখেন হিজলা উপজেলা যুব বিভাগের সাবেক সভাপতি গাজী মোঃ ইব্রাহীম, উপজেলা সেক্রটারী মোঃ সোহেল বেপারী প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে ২০২৫-২০২৬ সেশনের জন্য হিজলা উপজেলা যুব বিভাগের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত করেন । এতে মোঃ ইয়াছিন হেলাল পুনরায় সভাপতি, মোঃ জাকির হোসেন সিনিয়র সহ-সভাপতি, মোঃ সোহেল বেপারী সহ-সভাপতি ও মোঃ মিনহাজুল আলম মামুন সেক্রেটারী নির্বাচিত হন।




