বিপ্লব ও সংহতি দিবসে বোরহানউদ্দিনে র‌্যালি ও আলোচনা

মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা বিএনপি অফিসের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কাজী আজম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সরোয়ার আলম খান, জেলা কমিটির সদস্য মো. ফিরোজ কাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. লিটন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল আলম নাসিম কাজী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, যুগ্ম আহবায়ক আলী আকবর পিন্টু,  যুগ্ম আহবায়ক সাইদুর রহমান লিটন, উপজেলা মহিলা দলের নেত্রী ইসরাত জাহান বনি, উপজেলা যুবদলের আহবায়ক মো. শিহাব হাওলাদার, সদস্য সচিব মো. জসিম খান, পৌর যুবদলের আহবায়ক মো. হেলাল মুন্সি, সচিব মো. জাফর মৃধাসহ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top