মনপুরা (ভোলা) প্রতিনিধি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃস্পতিবার সকাল ৭ টায় মনপুরা উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতব্বর, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহবুবুল আলম শাহীন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মহসিন আলম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি জুবায়ের হাসান রাজীব চৌধুরী এবং সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান মেম্বার,। আরো উপস্থিত ছিলেন দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।




