লঞ্চঘাটে যাত্রী হয়রানির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

 

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : স্মার্ট ইউথ ফোরাম ঢাকাস্থ ভোলাবাসীর আয়োজনে ঢাকায় জাতীয় প্রেসক্লাব’র সামনে সদরঘাটসহ বরিশাল বিভাগের সকল লঞ্চ ঘাটে যাত্রী হয়রানির প্রতিবাদে মঙ্গলবার ২৮ জানুয়ারি বিকেলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে সংগঠনের নেতৃবৃন্দ লঞ্চ যাত্রীদের পক্ষে ৫ দফা দাবি উত্থাপন করেন।

১. প্রতিটি ঘাটে সরকার নির্ধারিত টিকেটের মূল্য এবং মালামাল পরিবহনের রেট, টোল চার্ট বড় স্টিলের সাইনবোর্ডে স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।

২.গণমাধ্যমে প্রচারণা: টিকেট ও মালামালের জন্য ধার্যকৃত ঘাটের রেট টোল চার্ট নিয়মিতভাবে টেলিভিশন ও অন্যান্য গণমাধ্যমে বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করতে হবে।

৩.সিন্ডিকেট বন্ধ: ঘাটে বিদ্যমান সিন্ডিকেট ও দখলদারদের কার্যক্রম দ্রুত বন্ধ করে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

৪. কর্তৃপক্ষের জবাবদিহিতা: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (BIWTA) দয়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যক্রম কঠোর নজরদরিতে রেখে তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

৫. প্রবাসীদের নিরাপত্তা: প্রবাসী ভাইদের যাতায়াতের সময় হয়রানি রোধে বিশেষ তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।

এছাড়া উল্লেখিত বিষয়গুলো সরকারের নীতি নির্ধারণী কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ ও কোষ্টগার্ডের জোরালো নজরদারি বাড়ানোর দাবি জানান মানববন্ধনকারীরা।

লঞ্চঘাটে যাত্রী হয়রানির প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এডভোকেট মহিব উল্লাহ খোকন,সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাহাদাত খন্দকার, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম, ইঞ্জিনিয়ার সাজিদুর ইসলাম ও মাইনুদ্দিন প্রমুখ। এসময় ভোলা বরিশালসহ দক্ষিণাঞ্চলের কয়েকশো লোক জন ওই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top