মেহেন্দিগঞ্জে জামায়াতে ইসলামীর ওরিয়েন্টেশন প্রোগ্রাম

 

এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ : মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে ওরিয়েন্টেশন প্রোগ্রাম সকাল ১০ টায় উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক সাইফুল্লাহ’র পরিচালনায় অরিয়েন্টেশন প্রোগ্রামে দারস পেশ করেন বরিশাল জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও ভোলা জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ফজলুল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের ব্যবসায়ী বিভাগের সেক্রেটারী ছগির বিন সাঈদ, বরিশাল জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির সাইফুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন আহমেদ, পৌর জামায়াতের আমির মাওলানা আমান উল্লাহ বাকের, নায়েবে আমির সাইফুল্লাহ আল মাহমুদ, সেক্রেটারী হাফেজ মাওলানা মাহবুব আলম, উপজেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা নুরে রাব্বি নাঈম, সেক্রেটারী সৈয়দ ফয়েজ আহমেদ, উলানিয়া উত্তর জামায়াতের আমির মাষ্টার মোহাম্মদ আলী, দক্ষিণ উলানিয়া ইউনিয়নের আমির মাওলানা আবুল কালাম আজাদ, চানপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রিয়াজুল উদ্দিন, পেশাজীবি সংগঠনের সভাপতি, আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি, মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি সেলিম সিকদার, চরএককরিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মনিরুজ্জামান আব্দুল্লাহ, জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মৌলভী ওমর ফারুক, আলিমাবাদ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী ডাঃ আল আমিন প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top