সংসদে অসুস্থ হয়ে পড়লেন জামায়াত এমপি, খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

বরিশাল জার্নাল ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিরোধীদলীয় সংসদ সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের এমপি হাফেজ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

বুধবার (২৯ এপ্রিল) সংসদ অধিবেশনের প্রথম পর্ব চলাকালে দুপুর ১টা ৪০ মিনিটে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

 

জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ লবিতে গিয়ে অসুস্থ বিরোধীদলীয় এই সংসদ সদস্যের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দেন।

 

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top