যৌন কেলেঙ্কারির জেরে ২ মার্কিন কংগ্রেস সদস্যের পদত্যাগ

বরিশাল জার্নাল ডেস্ক

একাধিক কেলেঙ্কারির জেরে দুজন মার্কিন কংগ্রেস সদস্য পদত্যাগ করেছেন। তারা হলেন-এরিক সোয়ালওয়েল ও টনি গঞ্জালেস।

একাধিক নারী যৌন নিপীড়ন বা অসদাচরণের অভিযোগ আনার পর সোমবার পদত্যাগের ঘোষণা দেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য এরিক সোয়ালওয়েল।

এর কয়েক ঘণ্টা পর, টেক্সাসের রিপাবলিকান কংগ্রেস সদস্য টনি গঞ্জালেস একজন সাবেক সহকারীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করার পর ক্রমবর্ধমান চাপের মুখে পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

সোয়ালওয়েল প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনকে লেখা পদত্যাগপত্রে বলেন, আমার অতীতের ভুল সিদ্ধান্তের জন্য আমি আমার পরিবার, সহকর্মী ও ভোটারদের কাছে গভীরভাবে দুঃখিত। আমার বিরুদ্ধে আনা গুরুতর ও মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আমি লড়ব। তবে আমার করা ভুলগুলোর দায় স্বীকার করছি।

অন্যদিকে, টনি গঞ্জালেস এক স্টাফারের সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করেন। পরে ওই স্টাফ আত্মহত্যা করেন। এছাড়া তার বিরুদ্ধে আরেক সাবেক কর্মীকে অশালীন বার্তা পাঠানোর অভিযোগ রয়েছে, যা নিয়ে তিনি প্রকাশ্যে কিছু বলেননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top