খেলা

ওসমান ডেম্বেলের জোড়া গোলে সেমিতে পিএসজি

বরিশাল জার্নাল ডেস্ক চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে সবকিছুই ছিল লিভারপুলের পক্ষে। সমর্থকদের সমর্থন, ম্যাচের গতি, আক্রমণের তীব্রতা। যা ছিল না, তা হলো গোল। আর সেটারই মূল্য দিতে হলো শেষ পর্যন্ত।   বুধবার (১৫ এপ্রিল) অ্যানফিল্ডে ওসমান ডেম্বেলের জোড়া গোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি শুধু ম্যাচই জিতেনি, দুই লেগ মিলিয়ে নিশ্চিত করেছে সেমিফাইনালে জায়গাও। […]

ওসমান ডেম্বেলের জোড়া গোলে সেমিতে পিএসজি Read More »

বিশ্বকাপে জায়গা পেতে নেইমারকে যে শর্ত দিলেন আনচেলত্তি

বরিশাল জার্নাল ডেস্ক আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে ব্রাজিল দলে জায়গা পাওয়ার লড়াইয়ে এখনো টিকে আছেন নেইমার জুনিয়র। তবে তার জন্য স্পষ্ট শর্ত বেঁধে দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। আনচেলত্তির মতে, বিশ্বকাপ দলে সুযোগ পেতে হলে আগামী দুই মাসে নিজের ফিটনেস ও পারফরম্যান্স প্রমাণ করতে হবে নেইমারকে। পুরোপুরি ফিট এবং ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে পারলেই কেবল

বিশ্বকাপে জায়গা পেতে নেইমারকে যে শর্ত দিলেন আনচেলত্তি Read More »

বড় দুই দেশ এখন আমিনুলের ‘শত্রু’

বরিশাল জার্নাল ডেস্ক বাংলাদেশের অভিষেক টেস্টে দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করা আমিনুল ইসলাম বুলবুল জাতীয় দলে খেলেছেন এক যুগের বেশি সময় ধরে। জাতীয় দলের জার্সি গায়ে ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডেতে খেলা আমিনুলের নেতৃত্বেই ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ খেলে বাংলাদেশ। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার পর দেশে কোচিং শুরু করেছিলেন। পরে অস্ট্রেলিয়ায় পরিবার

বড় দুই দেশ এখন আমিনুলের ‘শত্রু’ Read More »

বাবর আজমের নতুন ইতিহাস

বরিশাল জার্নাল ডেস্ক ক্যারিয়ারের চরম বাজে সময় পার করছিলেন বাবর আজম। টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের ছায়া হয়ে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি। তবে দমে যাননি বাবর। বরং নীরবেই নিজেকে প্রস্তুত করে আবারও ব্যাট হাতে জ্বলে উঠলেন চলমান পিএসএলে। বৃহস্পতিবার করাচির বিপক্ষে ওপেনিংয়ে নেমে পুরো

বাবর আজমের নতুন ইতিহাস Read More »

বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম, সঙ্গীরা বিএনপি নেতাদের স্ত্রী-সন্তান

বরিশাল জার্নাল ডেস্ক আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। তিনি বলেন, তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটির মেয়াদ তিন মাস। এই

বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম, সঙ্গীরা বিএনপি নেতাদের স্ত্রী-সন্তান Read More »

ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

বরিশাল জার্নাল ডেস্ক সর্বশেষ জাতীয় নির্বাচনের পরপরই গুঞ্জন ছিল বিসিবির কমিটি ভেঙে যাবে। নির্বাচনের দেড় মাস পর আজ জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটি বিলুপ্ত করেছে। পাশাপাশি ১১ সদস্যের এডহক কমিটি ঘোষণা করেছে। যা অবিলম্বে কার্যকর হবে। আসিফ মাহমুদ সজীব ভূইয়ার আমলে বিসিবি নির্বাচনে কাউন্সিলর ও নানা বিষয়ে ছিল বিস্তর অভিযোগ। জাতীয় নির্বাচনের

ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল Read More »

ছেলেকে বাঁচাতে ফুটবল মাঠে বাবা; অতঃপর ২৪ লাল কার্ড

বরিশাল জার্নাল ডেস্ক ফ্রান্সের অপেশাদার ফুটবলে ঘটে গেল এক নজিরবিহীন ও লজ্জাজনক ঘটনা। মাঠের লড়াই রূপ নিল রণক্ষেত্রে, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হলো খোদ পুলিশকে (জেন্ডারমারি)। সবশেষে রেফারি এক ম্যাচেই ২৪ জন খেলোয়াড়কে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন, যা স্থানীয় ফুটবলের ইতিহাসে এক ‘কালো অধ্যায়’ হিসেবে চিহ্নিত হয়েছে। ফ্রান্সের মরবিহান অঞ্চলের দ্বিতীয়

ছেলেকে বাঁচাতে ফুটবল মাঠে বাবা; অতঃপর ২৪ লাল কার্ড Read More »

রাজনীতিতে ফিরবেন কি না, জানালেন সাকিব

বরিশাল জার্নাল ডেস্ক আন্তর্জাতিক ক্রিকেট ও রাজনীতি থেকে বর্তমানে অনেকটাই দূরে সাবেক সংসদ সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জীবনের এক ভিন্নধর্মী সময় পার করছেন তিনি। রাজনীতি বা খেলার মাঠ; কোথাও চিরচেনা ব্যস্ত সূচি না থাকলেও, এই বিরতিকে ইতিবাচকভাবেই দেখছেন তিনি। দেশের একটি ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার বর্তমান জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা

রাজনীতিতে ফিরবেন কি না, জানালেন সাকিব Read More »

বিশ্বকাপ পর্যন্ত মিরাজ ও লিটনই বাংলাদেশের অধিনায়ক

বরিশাল জার্নাল ডেস্ক বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাসের মেয়াদ বাড়িয়েছে বিসিবি। শনিবার (৪ এপ্রিল) বোর্ড সভা শেষে সংংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন মিরাজ। আর লিটনের মেয়াদ বেড়েছে ২০২৮ টি-টোয়েন্টি

বিশ্বকাপ পর্যন্ত মিরাজ ও লিটনই বাংলাদেশের অধিনায়ক Read More »

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি

দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ বা বিশ্বকাপ ফুটবল ফিকশ্চার । আগামী জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থে অংশ নেওয়া শেষ দল নির্ধারণের মধ্য দিয়ে প্লে-অফ পর্বও ইতোমধ্যে শেষ হয়েছে। সেখানে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে জায়গা করে নেয় এশিয়ার দেশ ইরাক। এদিকে ইউরোপ ও মেক্সিকো অঞ্চলের প্লে-অফ

২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি Read More »

Scroll to Top