বরিশাল জেলা

বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান

নিজস্ব প্রতিবেদক বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে বাকেরগঞ্জের চরাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ৯টা থেকে দুপর পর্যন্ত চলে সেবা প্রদান। চরাদী ইউনিয়নের মকিমাবাদ আমিনা বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই ক্যাম্পে চার শতাধিক রোগী সেবা গ্রহণ করেন। ক্যাম্পের আয়োজনে ছিলেন এছাহাক-লালমন কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান খন্দকার মোহাম্মদ আলী এবং ব্রাদার্স পোল্ট্রি ইন্টারন্যাশনালের […]

বাকেরগঞ্জের চরাদীতে ৪ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র প্রদান Read More »

একে স্কুলের সভাপতি হলেন বিএনপি নেতা আনেয়ারুল হক তারিন

বরিশাল জার্নাল ডেস্ক বরিশাল আছমত আলী খান ইনস্টিটিউশন ( একে স্কুল) এর এডহক কমিটির সভাপতি হয়েছেন বিএনপি নেতা আনেয়ারুল হক তারিন। গতকাল ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল। বৃহস্পতিবার (৪ জুন) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. সাইফুর রহমান হাওলাদারের সই করা আছমত আলী খান ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত

একে স্কুলের সভাপতি হলেন বিএনপি নেতা আনেয়ারুল হক তারিন Read More »

গৌরনদীতে জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী খসরু, মেয়র প্রার্থী হাফিজ

বরিশাল জার্নাল ডেস্ক বরিশালের গৌরনদীতে স্থানীয় সরকার নির্বাচনের জন্য বিভিন্ন পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আমিনুল ইসলাম খসরু ও পৌর মেয়র পদে প্রার্থী হিসেবে মাওলানা হাফিজুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা ও পৌর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের

গৌরনদীতে জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী খসরু, মেয়র প্রার্থী হাফিজ Read More »

সরকার দ্রব্যমূল্য না কমালে জামায়াত জনগণকে নিয়ে রাজপথে নামবে: জহির উদ্দিন বাবর

বরিশাল জার্নাল ডেস্ক  সরকার একের পর এক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমান সরকার যদি জনগণের ওপর এই পীড়নমূলক নীতি বন্ধ না করে, তবে জনগণের দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সকল জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়

সরকার দ্রব্যমূল্য না কমালে জামায়াত জনগণকে নিয়ে রাজপথে নামবে: জহির উদ্দিন বাবর Read More »

বরিশালে মাদকসহ পুলিশ কনস্টেবল আটক

বরিশাল জার্নাল ডেস্ক বরিশাল নগরীতে ইয়াবা ও গাঁজাসহ তনহাদ আহমেদ নীরব (২৫) নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে নগরীর কেডিসি এলাকা থেকে তাকে আটক করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাকে

বরিশালে মাদকসহ পুলিশ কনস্টেবল আটক Read More »

বিয়ের পর প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে মালয়েশিয়ান তরুণী, এলাকাবাসীর ভিড়

বরিশাল জার্নাল ডেস্ক মালয়েশিয়া প্রবাসী ও বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা সোহেল খলিফাকে বিয়ের দুবছর পর এই প্রথম স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছেন এক মালয়েশিয়ান তরুণী।  এ উপলক্ষে বুধবার (৩ জুন) দুপুরে নাঠৈ প্রবাসী সোহেলের গ্রামের বাড়িতে বৌ-ভাতের আয়োজন করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথি ও গ্রামবাসী এ দম্পত্তিকে একনজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমান। প্রবাসী

বিয়ের পর প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে মালয়েশিয়ান তরুণী, এলাকাবাসীর ভিড় Read More »

গৌরনদীতে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে কারাদণ্ড

বরিশাল জার্নাল ডেস্ক ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড, মাহিলাড়া ও বন্দর বাজার এলাকায় বুধবার (৩ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে যত্রতত্র পার্কিং করায় জরিমানা আদায়, অবৈধ স্থাপনা অপসারণ, পরিবেশ রক্ষা এবং মাদক প্রতিরোধে অভিযান চালিয়ে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া

গৌরনদীতে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে কারাদণ্ড Read More »

বিএনপি নেতাকে মারধর করে আ.লীগ কর্মীদের ভূরিভোজ

বরিশাল জার্নাল ডেস্ক বরিশালের মুলাদীতে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতাকে মারধর করে ছিনতাই করা টাকায় ভূরিভোজ করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের পশ্চিম বোয়ালিয়া গ্রামের মোসলেম ব্যাপারীর বাড়ির সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ওই দিন দিবাগত রাত ৪টার দিকে একই গ্রামের সফিক ব্যাপারীর বাড়িতে ভূরিভোজ করা

বিএনপি নেতাকে মারধর করে আ.লীগ কর্মীদের ভূরিভোজ Read More »

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে স্টোর রুমে আগুন

বরিশাল জার্নাল ডেস্ক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কেমিক্যাল স্টোর রুমে আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সেলিম। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি শুধু ধোঁয়া

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে স্টোর রুমে আগুন Read More »

বরিশালে ভরা মৌসুমেও জালে নেই রুপালি ইলিশ

বরিশাল জার্নাল ডেস্ক বর্ষা মৌসুম শুরু হতে আর বেশি দেরি নেই। মাঝেমধ্যে বৃষ্টিপাতের কারণে নদ-নদীতে তীব্র স্রোতও বইছে। সাধারণত বছরের এই সময়ে দক্ষিণাঞ্চলের নদীগুলোয় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। ভরা মৌসুমের দ্বারপ্রান্তে এসেও বরিশালের নদ-নদীতে দেখা মিলছে না কাঙ্ক্ষিত রুপালি ইলিশের। জানা গেছে, দিনভর নদীতে জাল ফেলেও কাঙ্ক্ষিত মাছের

বরিশালে ভরা মৌসুমেও জালে নেই রুপালি ইলিশ Read More »

Scroll to Top