গৌরনদীতে জামায়াতের উপজেলা চেয়ারম্যান প্রার্থী খসরু, মেয়র প্রার্থী হাফিজ

বরিশাল জার্নাল ডেস্ক

বরিশালের গৌরনদীতে স্থানীয় সরকার নির্বাচনের জন্য বিভিন্ন পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আমিনুল ইসলাম খসরু ও পৌর মেয়র পদে প্রার্থী হিসেবে মাওলানা হাফিজুর রহমানের নাম ঘোষণা করেছে দলটি।

বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা ও পৌর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রার্থীদের নাম ঘোষণা করে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল জব্বার।

সম্মেলনে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে অধ্যাপক সাইফুল ইসলামের নাম ঘোষণা করা হয়। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নামও ঘোষণা করা হয়।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো.আল-আমীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ডক্টর মাহাফুজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারী বায়েজিদ শরীফ, পৌর সেক্রেটাররি অধ্যাপক মাওলানা আবদুল আজিজ, উপজেলা সহকারী সেক্রেটারি রুহুল আমীন সবুজ।

এছাড়া নলচিড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মুফতি সাইফুল ইসলাম, বার্থী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ডা.ছরোয়ার আলম, চাঁদশী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মো.তৌহিদ হোসেন, মো. আলমগীর হোসেন, উপজেলা জামায়াত নেতা মুস্তাফা আনোয়ারুল ইসলাম টিপুসহ গৌরনদী উপজেলা ও পৌরসভা সকল রুকন (সদস্য) সম্মেলনে উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top