গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরাত কামনায় শনিবার বিকেলে বরিশালের গৌরনদীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এডভোকেটগাজী কামরুল ইসলাম সজল সমর্থিত গৌরনদী উপজেলা বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে ওই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা শাহ আলম ফকিরের সভাপতিত্বে ওই দিন বাদ আছর গৌরনদী কেন্দ্রীয় ঈদগা মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটিরসদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতাএডভোকেট গাজী কামরুল ইসলাম সজল।
জাতীয়তাবাদী কৃষক দল বরিশাল উত্তর জেলা শাখার সদস্য সচিব ভিপি মোঃ সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মহিউদ্দিন খান।




