আহমেদাবাদ হুসাইনিয়া আলিম মাদ্রাসার নতুন সভাপতি রুহুল আমিন

 

মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি

মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা-এর গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা-২০০৯ এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে আহমেদাবাদ হুসাইনিয়া আলিম মাদ্রাসা পরিচালনার জন্য সভাপতি সদস্য সচিবসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. রুহুল আমিন। তিনি শিক্ষা ও সমাজসেবায় তার দীর্ঘদিনের বিচরণ। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন অধ্যক্ষ।

সাধারণ শিক্ষক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মো. লোকমান হোসেন, মো. এনামুল হক, মো. শাহিন মাহমুদ ও মো. সুলতান আহমেদ। সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন রাবিয়া। অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন রহিম ফরাজী, জসীমউদ্দীন তালুকদার, মো. সোহরাব হোসেন সরদার ও মো. আখতার হোসেন হাওলাদার। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন গুলে জান্নাত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি অনুমোদনের প্রজ্ঞাপন জারির পরবর্তী ৩০ দিনের মধ্যে অভিধান ৩৩(১) অনুসারে প্রথম সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় একজন শিক্ষা-নিয়োগী ব্যক্তিকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে কো-অপ্ট করে বোর্ডকে অবহিত করতে হবে।

নবনির্বাচিত সভাপতি, সদস্য সচিব ও অন্যান্য সদস্যদের নেতৃত্বে আহমেদাবাদ হুসাইনিয়া আলিম মাদ্রাসা অগ্রগতি ও সাফল্যের পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top