চাউলাকাঠি ফাযিল মাদ্রাসা এলামনাই এসোসিয়েশনের মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা

 

মাহমুদুল হাসান, বানারীপাড়া প্রতিনিধি : বানারীপাড়ার চাউলাকাঠি ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে উপহার ও ক্রেস্ট বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৫ মে) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ ইসহাক খান। তিনি শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে ভবিষ্যতের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে তা অর্জনে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এলামনাই এসোসিয়েশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাংবাদিক সাইদুল ইসলাম, সৈয়দ ইসমাইল হোসেন এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াসিন। এ ছাড়াও মাদ্রাসার বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ বাবুল আখতার।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top